শহরের মাঝে একটি বাড়িতে ক্রিকেটে বেটিং রেকেডকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বিনয় সরকার রোডে। বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৫জনকে। উদ্ধার হয়েছে প্রচুর নামিদামি কোম্পানীর মোবাইল ফোন ও বেটিং চালানোর বেশকিছু নথি।
ইংরেজবাজার থানা সূএে জানা যায়, শহরের বিনয় সরকার রোডের একটি বাড়ির গোপন ডেরায় ক্রিকেট বেটিং চলছে। চলছে আকন্ঠ মদ্যপান ও চিৎকার চেচামেচী। খবর পেয়ে ওই এলাকায় পুলিশ অভিযান চালায় চুরিপট্টির মনোতোষ সাহার বাড়িতে। সেখান থেকে মনোতোষ সাহা সহ আরও ৪জনকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। জানা যায়, সেখানে চলত ক্রিকেট বেটিং এর বড়ো রেকেড। সেখান থেকে ক্রিকেট বেটিং এর বেশ কিছু সাম্রগী উদ্ধার হয়। সেই সব জিনিস গুলো উদ্ধার করে নিয়ে আসা হয় থানাতে। উদ্ধার হওয়া জিনিসগুলোর মধ্যে আছে ১৬টি মোবাইল ফোন, ১টি টেব মোবাইল, ১টি লেপটপ, ১টি LED TV, ৩০ হাজার টাকা নগদ ক্যাশ ও বেশ কিছু বেটিং চালানোর খাতা। পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃত ৫ জন ব্যক্তির নাম নরেন বর্মন (৩৮), উজ্জ্বল রায় (৪০),এরা দুইজনের বাড়ি মালদা থানার মঙ্গলবাড়ী ও সাহাপুর এলাকার বাসিন্দা। আতাউল হোসেন (৩৪), উওম ঘোষ(৩৭), মনতোষ সাহা (৩৮), এই তিন জন মালদা শহরের বক্ষাটলি,পাকুরটোলা ও চুরিপট্টির বাসিন্দা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান দীর্ঘদিন ধরে মনতোষ এর বাড়িতে ক্রিকেট বেটিং এর রেকেট চলত। পুরো ঘটনার তদন্তে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ffpizlJzP0k